চুয়াডাঙ্গা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষতিকর রং মিশিয়ে মাছ বিক্রি করায় বাগেরহাটে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

Padma Sangbad
৮১

বাগেরহাটে সামুদ্রিক মাছে ক্ষতিকর রং দিয়ে বিক্রয়ের অপরাধে মো. আকবর সরদার নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট শহরের কেবি বাজার এলাকায় অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন।
তিনি বলেন, ব্যবসায়ী মো. আকবর সরদার তাজা দেখানোর জন্য সাগরের জাভা, ভোলা ও তুলার ডাটি মাছছে ক্ষতিকর রং মেশাচ্ছিলেন। বিষয়টি অভিযানের সময় আমরা হাতে নাতে ধরে ফেলি। ক্ষতিকর রং মিশিয়ে সাদা মাছ রঙিন করার অপরাধে মাছ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/ ৪২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে তার কাছে থাকা ক্ষতিকর রং মেশানো মাছ ধবংস করা হয়েছে।
এছাড়া কেবি বাজারে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।।

আপডেট : ১২:০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩