চুয়াডাঙ্গা ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খলিলুর রহমান সিরাজীর আনারস প্রতিকের প্রচারণা করছেন বীর মুক্তিযোদ্ধারা

Padma Sangbad
৯৩

মিজানুর রহমান মিনু, কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুর রহমান সিরাজীকে পূনরায় নির্বাচিত করার লক্ষ্যে ভোটারের ঘরে ঘরে, হাট বাজার স্কুল কলেজে গিয়ে ভোট চাচ্ছেন কাজিপুর মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাগন।

প্রতিদিনের ন্যায় আজ রবিবার (২৮এপ্রিল) সকাল থেকেই কাজিপুর উপজেলার ৩নং গান্ধাইল ইউনিয়নের বরইতলা,উদগাড়ী, কাচিহাড়ার বাজার ও স্কুল কলেজে গিয়ে আনারস মার্কায় ভোট চান মুক্তিযোদ্ধাগন।

বাদ যোহর ১নং সোনামুখি ইউনিয়নের সোনামুখি হাট এলাকায় ভোটারের কাছে ভোট চান তাতে ভোটারের সাড়া মিলেছে বেশ।

ভোটাররা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুর রহমান সিরাজীকে পুনরায় ভোট প্রদান করে বিজয় করার কথা জানান, ভোটাররা বলেন কাজিপুরের উন্নয়ন চলমান রাখতে আমরা খলিলুর রহমান সিরাজীকে আনারস মার্কায় ভোট দেব।

এসময় বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইউনুস উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আ: রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার আঃ সালাম এর নেতৃত্বে সফর সংগী ছিলেন,গান্ধাইল ইউনিয়ন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজামাল, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, সোনামুখি ইউপি চেয়ারম্যান শাজাহান আলী খান।

আপডেট : ১১:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪