চুয়াডাঙ্গা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল ৬ মাস

Padma Sangbad
৬১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। বুধবার (২৭ মার্চ) তার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সাজা স্থগিতকালীন সময়ে খালেদা জিয়া দেশেই চিকিৎসা গ্রহণ করবেন বলে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে অষ্টমবারের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল। গত ২০ মার্চ সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিদেশ না যাওয়া ও বাসায় থেকে চিকিৎসা নেয়ার দুই শর্তে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে।

এর আগে, ২০২০ সালের ২৫ মার্চ সরকার ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪০১ (১) ধারা অনুযায়ী কারাদণ্ড স্থগিত করে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেয়। এরপর দফায় দফায় তার কারাদণ্ড স্থগিত রাখার মেয়াদ বাড়ায় সরকার। ঢাকার একটি বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। হাইকোর্ট এ মামলায় পরের বছর ২০২১ সালের ৩০ অক্টোবর তার আপিল খারিজ করে দেয়ার পর তার শাস্তি বাড়িয়ে ১০ বছর করে দেন।

আপডেট : ১২:৩৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪