চুয়াডাঙ্গা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

Padma Sangbad
৯৮

অনলাইন ডেস্ক।।

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।

কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ‘আগামী ৯ এপ্রিল থেকে লিফলেট বিতরণ কর্মসূচি ও গণসংযোগ পালিত হবে। ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি পালিত হবে। এছাড়া ১১ এপ্রিল দেশের সকল মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১২ এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি। ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

মামুনুল হক আরও বলেন, দুর্ভাগ্যজনক ভাবে সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা রকম ছলছাতুরি করছে। তারা সুস্পষ্টত মানুষের ম্যান্ডেটকে অপমান করেছে।

তিনি বলেন, দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দল চুপ থাকতে পারে না। ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা রুখে দিব। আমরা গণভোটের রায় যেভাবে হোক কার্যকর করব। আমরা এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি পালন করে যাব।

এর আগে সকাল ১০টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

আপডেট : ০২:৪৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬