চুয়াডাঙ্গা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গরুচোর হাতেনাতে ধরা, পিটিয়ে হত্যা

Padma Sangbad
৬৮

মাগুরায় গরু চোর সন্দেহে জনগন কাজল মুন্সী (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সদর উপজেলার ছোনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল একই উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত লোকমান মুন্সীর ছেলে।
থানার সহকারি উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে উপজেলার মঘি ইউনিয়নের শেখপাড়া এলাকার কহিনুর বিশ্বাসের বাড়িতে চুরি করতে যান কাজল মুন্সীসহ কয়েকজন। সেখানে কহিনুর বিশ্বাসের গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চুরি করে নিয়ে যাবার পথে ছোনপুর এলাকায় উচ্চস্বরে কুকুর ডাকাডাকি শুরু করে। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করলে দু’জন মোটসাইকেলে পালিয়ে যায়। এসময় কাজল মুন্সী ফসলের মাঠ দিয়ে দৌড়ে পালাতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। এরপর গ্রামবাসী তাকে গণপিটুনি দেয়। এতে মারাত্মক আহত হন কাজল মুন্সী। এক পর্যায়ে গ্রাম পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপডেট : ১১:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩