চুয়াডাঙ্গা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে গাঁজাসহ দুই যুবক আটক

Padma Sangbad
১৫

মেহেরপুর সংবাদদাতা।।

মেহেরপুরের গাংনীতে সাড়ে ৩’শ গ্রাম গাঁজাসহ ২ যুবককে আটক করেছে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা। শনিবার দুপুরে উপজেলার তেঁতুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার খাসমহল গ্রামের মৃত সাঈদ খানের ছেলে মো: শাকিরুল ইসলাম(২৫) ও একই এলাকার সুরমান আলী মন্ডলের ছেলে ইকবাল হোসেন(২২)।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার তেঁতুলবাড়ীয়া এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।এ সময় দু’জনের গতিবিধি সন্দেহজনক হলে তাদের তল্লাশি করা হয়।তল্লাশি করে তাদের নিকট থেকে ৩’শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।তাদের সাথে থাকা একটি পাখিভ্যানও জব্দ করা হয়েছে।

বামন্দী ক্যাম্প ইনচার্জ এসআই মো: রফিকুল ইসলাম বলেন, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা তেঁতুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ দু’জনকে আটক করে।এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত তাদের নিকটে থাকা একটি পাখিভ্যানও জব্দ করা হয়েছে।আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

আপডেট : ১২:৩৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬