চুয়াডাঙ্গা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে জামায়াতের অফিসের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক, ভেতরে মিলল গমের ময়দা

Padma Sangbad

মেহেরপুর গাংনী সংবাদদাতা।।

মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের নিচে একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে গমের ময়দা দেখতে পায়।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১ টার দিকে উপজেলা শহরের আসাদ মার্কেটের নিচে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শহরের আসাদ মার্কেটের নিচে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। মার্কেটের দ্বিতীয় তলায় জামায়াতে ইসলামীর কার্যালয় রয়েছে। ব্যাগের ভেতরে বোমাসদৃশ কোনো বস্তু থাকতে পারে এমন আশঙ্কায় তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি দেখতে পান। পরে ব্যাগ খুলে দেখা যায় ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নয়, ছিল গমের ময়দা। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।

পুলিশ ব্যাগ খোলার পর জানা গেছে মার্কেটের পেছনের একটি বাড়ির এক নারী ব্যাগটি সেখানে রেখে বাড়ির ভেতরে চলে যান। পরে তিনি এসে জানান, ব্যাগটি তিনিই সেখানে রেখে গিয়েছিলেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এক বৃদ্ধ নারী ব্যাগটি সেখানে রেখে বাড়িতে চলে গিয়েছিলেন। পরে পুলিশ ব্যাগটি খুলে দেখে এতে গমের ময়দা রয়েছে।

আপডেট : ০৫:০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬