চুয়াডাঙ্গা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে বিএনপি কার্যালয় ও জনসভাস্থলের পাশে ৩ টাইম বোমা বিস্ফোরণ, আতঙ্ক

Padma Sangbad
১২১

মেহেরপুর গাংনী সংবাদদাতা ।।

মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দলটির কার্যালয় ও জনসভাস্থলের কাছাকাছি পৃথক দুটি স্থানে তিনটি টাইম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গাংনী বাজারে হাসানের চায়ের দোকানের পাশে পরপর দুটি এবং বাঁশবাড়িয়া আনসার-ভিডিপি ক্লাবের ওপর আরও একটি বোমা বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, গাংনী বাজারে বিস্ফোরণের স্থান থেকে মাত্র প্রায় ৫০ গজ দূরে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়। অন্যদিকে বাঁশবাড়িয়ার বিস্ফোরণস্থলের পাশেই বিএনপির জনসভা হওয়ার কথা ছিল।

গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের কাছাকাছি অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে দুটি বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

তার দাবি, বিএনপির কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়ে টিনের টুকরা ও ব্যাটারি পড়ে থাকতে দেখা যায়। কারা এসব বোমা রেখে গেছে, তা দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

স্থানীয়দের ধারণা, বিস্ফোরণস্থলের একটি গাছের মধ্যে বোমা রাখা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।

গাংনী থানার তদন্ত কর্মকর্তা শিমুল কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের আলামত উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পরপর তিনটি বিস্ফোরণের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার নেপথ্যে কারা, সেটিই এখন বড় প্রশ্ন।

আপডেট : ১২:০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬