চুয়াডাঙ্গা ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

Padma Sangbad

মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের গাংনীতে তুষার বিশ্বাস (২৭) নামের এক নির্মাণশ্রমিকের বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ তার নিজ শয়নকক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তুষার বিশ্বাস একই এলাকার মনিরুল ইসলামের ছেলে।

গাংনী থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, তুষার বিশ্বাস পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি বেতবাড়িয়া পূর্বপাড়ায় নিজ বাড়িতে বসবাস করতেন।

কয়েকদিন ধরে তার স্ত্রী ববিতা খাতুন মায়ের বাড়িতে অবস্থান করছিলেন। এছাড়া গতকাল তার বাবা-মা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।

আজ বিকেলে তুষারের বাবা মনিরুল ইসলাম বাড়িতে ফিরে এসে দেখেন, বিদ্যুতের একটি ছেঁড়া তার ঘরের মধ্যে রয়েছে এবং তুষার দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বিছানার ওপর বসা অবস্থায় আছেন।

তিনি ছেলেকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে শরীরে স্পর্শ করলে তুষার বিছানার ওপর পড়ে যান। তখন পরিবারের সদস্যরা ধারণা করেন, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তুষার বিশ্বাসকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আপডেট : ০১:৩০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬