চুয়াডাঙ্গা ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

Padma Sangbad
৪৪

গাংনী প্রতিনিধি।।

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের চকপাড়ায় বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বেলা আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা খাতুন ওই গ্রামের চকপাড়ার ইন্তাদুল হকের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে কম্বল ধোয়ার জন্য বাড়ির টিউবওয়েলের কাছে যান আলিফা খাতুন। এ সময় বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিদ্যুৎস্পৃষ্টে তাঁর দুই হাতেও পোড়া ক্ষত সৃষ্টি হয়।

আলিফা খাতুনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বাদ আসর মাইলমারী জান্নাতুল মাওয়ায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফনের কথা রয়েছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবগত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসনিক কর্মকর্তাদের পাঠানো হবে বলেও জানা গেছে।

আপডেট : ০৪:২৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬