চুয়াডাঙ্গা ১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে স্কুলের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Padma Sangbad
১০২

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে ডুবে ফাহিম হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত ফাহিম হোসেন জোড়পুকুরিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

আজ মঙ্গলবার (১৭ জুন) বেলা দুইটার দিকে পুকুরে ডুবে মারা যায় শিশুটি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কয়েকজন শিশু স্কুল মাঠে ফুটবল খেলছিল। অসাবধানতাবশত ফাহিম পুকুরের পানিতে পড়ে যায়। প্রায় এক ঘণ্টা পর তার মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, দুই বছর আগে একই গ্রামের সাব্বির হোসেন নামের এক ব্যক্তি একই পুকুরে ডুবে মারা গিয়েছিলেন।।

আপডেট : ১২:৩০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫