চুয়াডাঙ্গা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীর কাজিপুর সীমান্তে ১১ লাখ টাকা মূল্যের মাদক উদ্ধার

Padma Sangbad
৪৬

মেহেরপুর সংবাদদাতা।।

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুরের শেওড়াতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ, ৭৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৩ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে ৪৭ বিজিবি।

সোমবার রাতে কাজিপুরের শেওড়াতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ শেওড়াতলা মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ, ৭৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৩ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১ লাখ ৩৪ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপডেট : ১১:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬