চুয়াডাঙ্গা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনী সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

Padma Sangbad
১০

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৮ অক্টোবর) ভোরে ৪৭ বিজিবির ব্যাটালিয়নের কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫ বোতল মদ, ৮৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ১৪০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।

উদ্ধার করা ভারতীয় মালামাল ও ওষুধ গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি আইনি মামলা দায়ের করা হয়েছে।

আপডেট : ১১:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬