চুয়াডাঙ্গা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

Padma Sangbad

সাদুল্লাপুর প্রতিনিধি।।

গাইবান্ধার সাদুল্লাপুরে কুকুরের কামড়ে সিনথিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিনথিয়া আক্তার ওই গ্রামের সনজু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল সিনথিয়া। পথে একটি কুকুর তাকে ধাওয়া করে কামড় দেয় বলে স্থানীয়রা জানান। এতে শিশুটি আহত ও রক্তাক্ত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় বেওয়ারিশ কুকুরের পাশাপাশি শিয়ালেরও চলাচল রয়েছে। এ কারণে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন অভিভাবক।

স্থানীয়রা জানান, এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি, প্রয়োজনীয় টিকাদান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

এদিকে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিলকিস চৌধুরী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান। তাঁরা নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত বলেন, কুকুরের কামড়ের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নির্ধারিত সময়ে জলাতঙ্কের টিকা নেওয়ার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়েছে। একই সঙ্গে বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

আপডেট : ১১:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬