চুয়াডাঙ্গা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে চারজন নিহত

Padma Sangbad
৪৮

অনলাইন ডেস্ক।

গোপালগঞ্জে এক্সক্যাভেটরবাহী ট্রাকের (লোবেট) সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চাচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা অ্যাম্বুলেন্সের যাত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও নিহত বা আহত কারও পরিচয় জানা যায়নি।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। চাচানিয়াকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা লোবেটের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। লোবেটটি গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়ায় যাচ্ছিল।

সংঘর্ষে যান দুটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুইজন এবং হাসপাতালে আনার পর আরও একজনের মৃত্যু হয়। আহত তিনজন ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ জানান, অ্যাম্বুলেন্সটি খুলনা থেকে রোগী নিয়ে ঢাকায় যাচ্ছিল।

গোপালগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক জানান, সংবাদ পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।

আপডেট : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩