চুয়াডাঙ্গা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর দলীয় নেতাদের বৈঠক ডেকেছেন ডেনিশ প্রধানমন্ত্রী

Padma Sangbad
৯৯

মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার উচ্চাকাঙ্ক্ষা ব্যক্ত করার প্রেক্ষিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার তার দলের নেতাদের একটি বৈঠকে ডেকেছেন।

একটি সরকারি সূত্রের বরাত দিয়ে কোপেনহেগেন থেকে এএফপি এ খবর জানায়।

ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের বলেন, ‘দলের নেতাদের সাথে বৈঠক করার মাধ্যমে আমরা গত কয়েকদিন ধরে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা শেয়ার করে নেওয়ার সুযোগ পাচ্ছি।’

প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের কার্যালয় এএফপিকে নিশ্চিত করেছে যে বৈঠকটি গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।

আপডেট : ১১:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫