চুয়াডাঙ্গা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তার ইমরান খান, তিন বছরের জেল

Padma Sangbad
৯১

অনলাইন ডেস্ক।

দুর্নীতি মামলায় তিন বছরের দণ্ড পাওয়ার পর পাকিস্তানের লাহোর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দেশটির জেলা ও দায়রা আদালত ইমরানকে এ সাজা দিয়েছেন।

পিটিআইয়ের পাঞ্জাব শাখা এক টুইটে জানায়, ইমরান খানকে কোট লাখপত কারাগারে নেওয়া হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, ইসলামাবাদের একটি আদালত তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি ইমরান খানকে এক লাখ রুপি অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

ইমরানের বিরুদ্ধে তোশাখানার মামলাটি করে পাকিস্তান নির্বাচন কমিশন। এ মামলায় ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

বিস্তারিত আসছে…

আপডেট : ০২:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩