শিরোনাম :
গয়েশপুর সীমান্ত থেকে নেশাজাতীয় সিরাপসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক
Padma Sangbad

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে অভিযান চালিয়ে নেশাজাতীয় সিরাপসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। শনিবার বিজিবি এ অভিযান পরিচালনা করে। এ সময় আটক করা হয় মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী মুন্সিপাড়া গ্রামের রওশন আলীর মেয়ে জোসনা বেগম (৫৬)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮৪ বোতল সিরাপ, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল সেটঅ
৫৮-বিজিবি জানায়, গতকাল বেলা ১১ টার দিকে গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৫-এস এর নিকট গয়েশপুর সোনালীপাড়া গ্রামে হালিদার মোঃ ইছাব্বর আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় জোসনা বেগমকে ভারতীয় ৮৪ বোতল (ঊংপঁভ ঈড়ঁময ঝুৎঁঢ়) সিরাপসহ আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।




















