চুয়াডাঙ্গা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, হাতেনাতে আটক এক

Padma Sangbad
১৪৩

অনলাইন ডেস্ক।
নোয়াখালীতে বাড়ি ঢুকে মা-মেয়েকে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা গায়ে রক্তমাখা অবস্থায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন কচি মিয়ার বাসায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।

আটক ব্যক্তির নাম, পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্বৃত্ত ওই বাড়ির দোতলায় ঢুকে বাড়ির মালিকের স্ত্রী ও মেয়েকে কুপিয়ে হত্যা করে। তাদের মধ্যে মা ঘটনাস্থলে এবং মেয়ে হাসপাতালে

নেওয়ার পথে মারা যায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা অবস্থায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মা-মেয়েকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে নিহতের স্বামীসহ অন্য স্বজনরা তাৎক্ষণিক পুলিশকে এ হত্যার কারণ জানাতে পারেনি।

একাত্তর।

আপডেট : ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩