চুয়াডাঙ্গা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বেপরোয়া লরির চাপায় নিহত তিন শ্রমিক

Padma Sangbad
৭১

অনলাইন নিউজ ডেস্ক।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে একটি বেপরোয়া লরির চাপায় কর্ণফুলি গ্যাস কোম্পানির তিন শ্রমিক নিহত হয়েছেন। মহাসড়কের পাশে গ্যাস পাইপলাইনের সংস্কার কাজ করার সময় লরিটি তাদের চাপা দেয়।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে মিরসরাইয়ের কালবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- মো. আলমগীর হোসেন (৪৫), শফিকুল ইসলাম (৪২), মাসুদ মিয়া (৩৫)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তিন শ্রমিক সকাল থেকে ওই এলাকায় মহাসড়কের পাশে গ্যাস পাইপলাইনের সংস্কার কাজ করছিলেন। এসময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী মালবোঝাই একটি লরি হারিয়ে তাদেরকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় বলে পুলিশ জানায়। গুরুতর আহত আরো একজনকে স্থানীয়রা হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘাতক লড়িটিকে আটক করেছে। তবে দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই লরির চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
সুত্র: ৭১

আপডেট : ০৫:২০:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩