চুয়াডাঙ্গা ০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিনি শিল্পের সুদিন ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা প্রয়োজন : শিল্প সচিব

Padma Sangbad
৪০

শিল্প সচিব জাকিয়া সুলতানা চিনি শিল্পের সুদিন ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
তিনি রোববার পঞ্চগড় ও ঠাকুরগাঁও চিনিকল পরিদর্শনকালে চিনিকলগুলোর কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আখচাষী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ সহযোগিতা কামনা করেন। শিল্প সচিব এসময় আখচাষী ও মিলের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার (বিএসএফআইসি) চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপু, বৃটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশ’র ন্যাশনাল গ্রোয়িং ম্যানেজার বেলায়েত আল আহসানসহ মন্ত্রণালয় ও সুগারমিলের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জাকিয়া সুলতানা বলেন, চিনিকলগুলো এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য। চিনিকলগুলোকে বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে সাফল্যের ধারায় ফিরিয়ে আনতে হলে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
আখ চাষীদের উদ্দেশ্যে শিল্প সচিব বলেন, একর প্রতি আখের ফলন বৃদ্ধির জন্য আখ রোপন পরবর্তী পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। আখের জমিতে সময়মত সারের প্রয়োগ ও সেচের ব্যবস্থা করা, শতভাগ জার্মিনেশন নিশ্চিত করা ও মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। একর প্রতি আখের ফলন বৃদ্ধির লক্ষ্যে তিনি চিনি কলের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানোরও নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনো আবাদযোগ্য জমি ফেলে রাখা যাবে না বলেও জাকিয়া সুলতানা উল্লেখ করেন।

আপডেট : ১০:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩