চুয়াডাঙ্গা ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে শি-মোদি বৈঠক, সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার

Padma Sangbad
৫২

আন্তর্জাতিক ডেস্ক।।
চীনের তিয়ানজিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন।যেখানে আজ রবিবারের এই বৈঠকে দুই নেতাই চীন-ভারতের মধ্যে আস্থা ও সম্পর্ক গভীর করার কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর যে ৫০ শতাংশ হারে চড়া শুল্ক আরোপ করেছেন, তার মোকাবিলায় ভারত ও চীন কাছাকাছি আসতে পারে বলে অনেক পর্যবেক্ষকই ধারণা করছেন, সেই পটভূমিতে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল।

প্রেসিডেন্ট শি বৈঠকে বলেছেন, ‘চীন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় – বরং সহযোগিতার অংশীদার।’

আর মোদি বলেন, দুই দেশের মধ্যে এখন একটা ‘শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ’ বিরাজ করছে।

চীনের তিয়ানজিনে এই মুহূর্তে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) যে শীর্ষ সম্মেলন চলছে, তার সাইডলাইনেই এই দুই নেতা নিজেদের মধ্যে আলাদা বৈঠকে বসেন।

এই সম্মেলনে যোগ দিতেই দীর্ঘ সাত বছর পর প্রধানমন্ত্রী মোদি চীন সফরে গিয়েছেন। বৈঠকে তিনি জানান, দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও আবার শুরু হতে যাচ্ছে – যদিও এর জন্য তিনি কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি।

২০২০ সালের জুনে গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ ছিলো।।

আপডেট : ০৮:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫