চুয়াডাঙ্গা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার,১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড

Padma Sangbad
৬৫

শিমুল রেজা।।
জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর এক ইউপি সদস্যের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে ১ হাজার লিটার মজুতকৃত ডিজেল উদ্ধার করা করেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঝটিকা অভিযান চালানো হয়। বুধবার ( ১৫ এপ্রিল) বিকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে বিশেষ এ অভিযান পরিচালিত হয়। ইউপি সদস্য মো শাহিনুর ইসলামের নিজ বাসভবন ও ব্যক্তিগত গোডাউনে তল্লাশি চালিয়ে ৫টি ব্যারেল থেকে মোট ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে কিছু ব্যক্তি মোবাইল কোর্টের কার্যক্রমে বাধা প্রদান এবং আক্রমণের চেষ্টা করে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত ১ হাজার লিটার ডিজেল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে এই জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বলেন, মোমিনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহিনুর ইসলামের নিজ বাসভবনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আরও বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে যারা জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিচালিত অভিযানে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সদস্যদের একটি দল অংশ নেয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে চুয়াডাঙ্গা জেলাজুড়ে এ ধরনের চিরুনি অভিযান আরও জোরদার করা হবে।

আপডেট : ০৮:২৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬