চুয়াডাঙ্গা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় গাঁজাসহ ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Padma Sangbad
৬০

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের আলম সরদার (৬৯), দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের শাকিল হোসেন (২৬), চুয়াডাঙ্গা হাতিকাটা পূর্বপাড়ার আফনাজ হোসেন (৩১) এবং দৌলতদিয়ার বঙ্গজপাড়ার আতিয়ার রহমান (৭০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম ও এস এম আশিস মমতাজ আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

আপডেট : ০৩:৩৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬