চুয়াডাঙ্গা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর বেড়েছে শীতের দাপট

Padma Sangbad
৯৯

গতকালের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর শীতের দাপট বেড়েছে চুয়াডাঙ্গায়। রাত থেকেই প্রচণ্ড শীত আর কুয়াশা ছিল। আজ সকালে সুর্য ওঠার পর কুয়াশা কেটে গেছে। তবে কনকনে ঠান্ডা আর হাঁড় কাঁপানো শীত পড়ছে।
তাপমাত্রাস ১০ ডিগ্রির উপরে থাকায় আজ জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাশ চলছে।

চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৬%।

সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭%।

আকাশে মেঘ কেটে গেছে। আগামীতে এ অঞ্চলের তাপমাত্রা আরো কমবে। বেড়ে যাবে শীতের তীব্রতা- এমনটিই জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র।

আপডেট : ১১:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪