চুয়াডাঙ্গা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় তৃতীয় শ্রেণীর ছাত্র আবু হোরায়রা হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, দু’জনের ১৪ বছরের কারাদন্ড

Padma Sangbad
৭৮

চুয়াডাঙ্গার ভিজে সরকারী উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র আবু হোরায়রা হত্যা মামলার রায়ে প্রধান আসামী তালতলা গোরস্থানপাড়ার শহিদুল ইসলামের ছেলে মোমিনকে (২২) মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

এ মামলায় একই এলাকার স্কুলপাড়ার মোত্তালেবের ছেলে পারভেজ আহমেদ (২৮) ও ওই এলাকার কুটিপাড়ার জামাত আলীর ছেলে আশরাফুজ্জামান ওরফে রিজনকে (৩০) ১৪ বছর সশ্রম কারাদন্ডসহ ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মাসুদ আলী সোমবার (৫ নভেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করেন। নিহত স্কুলছাত্র এবং দন্ডিতদের বাড়ী চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামে। দন্ডিতদের মধ্যে পারভেজ পলাতক রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, তালতলা গোরস্থানপাড়ার আব্দুল বারেকের একমাত্র ছেলে আবু হোরায়রা ২০২২ সালের ১৯ জানুয়ারী বিকেলে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় নিহত স্কুল ছাত্রের বাবা আব্দুল বারেক বাদী হয়ে প্রাইভেট শিক্ষক রন্জু হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার উপ-পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান তদন্ত শেষে উল্লিখিত তিনজনের বিরুদ্ধে ওই বছরের ৩০ জুন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

আদালতের বিচারক চাঞ্চল্যকর এই মামলায় ১৩ জনের সাক্ষির স্বাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে উক্ত রায় ঘোষণা করেন। বিবাদী পক্ষের কৌশুলী ছিলেন মশিউর রহমান পারভেজ ও রাস্ট্রপক্ষের কৌশুলী এপিপি গিয়াস উদ্দীন।।

আপডেট : ১২:০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩