চুয়াডাঙ্গা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নীলার মোড়ে এক মুদি দোকানিকে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজন আটক

Padma Sangbad

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গা পৌর এলাকার নীলার মোড়ে এক মুদি দোকানিকে চাঁদার দাবিতে মারধর করা হয়েছে। পরে তার কাছ থেকে জোরপূর্বক ১৪ হাজার ৩০০ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও আগামী সোমবারের মধ্যে এক লাখ টাকা দিতে বলা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে তপু, তিতাস ও আশাসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬/৭ জনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. কাওছার আলী (৩২)। কাওছার আলী সুমিরদিয়া ক্লাবপাড়া এলাকার বাসিন্দা। তার নীলার মোড়ে একটি মুদিদোকান ও বিকাশ এজেন্টের ব্যবসা রয়েছে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ২ নম্বর বিবাদী তিতাস ও ৭ নম্বর বিবাদী আশা তার ছোট ভাই সুমনের কাছে ইয়াবা সেবনের জন্য ৫ হাজার টাকা দাবি করেন। বিষয়টি সুমন তাকে জানালে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হন। এরপর গত বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল ১০টার দিকে ১ নম্বর বিবাদী তপু তার মোবাইল থেকে কাওছার আলীর মোবাইলে ফোন দিয়ে ৫ হাজার টাকা দাবি করেন। একই দিন দুপুর ১২টার দিকে তপু, তিতাস ও সজল তার দোকানে গিয়ে ক্যাশে কত টাকা আছে জানতে চান। তারা ড্রয়ার থেকে ৪০০ টাকা নিয়ে যান। পরে রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তপু ও তিতাস তার দোকানে এসে তাকে মারধর করেন। পরে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে কেদারগঞ্জ আদর্শ স্কুলের মাঠে নিয়ে যান। সেখানে নৈশপ্রহরী সাগরের সামনে তাকে মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে জোরপূর্বক ১৪ হাজার ৩০০ টাকা নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, চাঁদার দাবিতে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সজল নামের এক অভিযুক্তকে আমরা আটক করেছি। বাকিদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।

আপডেট : ০৫:০০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬