চুয়াডাঙ্গা ০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার সফল সূচনা

Padma Sangbad
১১৬

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে শনিবার ভোর থেকেই কনস্টেবল পদপ্রত্যাশীদের ভিড় জমতে শুরু করে। সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে প্রার্থীদের দৈহিক পরিমাপ নেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে।

জেলা নিয়োগ বোর্ডের প্রধান হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সার্বিক কার্যক্রম তদারক করেন। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এআইজি (ডেভেলপমেন্ট) ইব্রাহিম খলিল এবং অতিরিক্ত পুলিশ সুপার (পিএম-৩) বি.এম. শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মোসফেকুর রহমান, চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের ডা. মো. সাজিদ হাসান এবং বক্ষব্যাধি ক্লিনিকের ডা. ফাতিমা হক কার্যক্রমে অংশ নেন।

প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই একমাত্র যোগ্যতাই এখানে মানদণ্ড। তিনি সতর্ক করে দেন, কেউ যেন দালাল বা প্রতারকদের ফাঁদে না পড়েন এবং নিজের সামর্থ্যের ওপর ভরসা রাখেন।

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণরা আগামী রোববার ও সোমবার শারীরিক সক্ষমতা পরীক্ষায় (পিইটি) অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আপডেট : ০৩:১৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬