চুয়াডাঙ্গা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে ওয়ার্ড যুবলীগ সভাপতি গ্রেপ্তার

Padma Sangbad
৫

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে তরিকুল ইসলাম সবুজ (৪২) নামের এক ওয়ার্ড যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় মাদকের পাশাপাশি বিশেষ অপরাধ নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গাজুড়ে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ৩ টার দিকে সদর থানার এসআই অনুজ কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি অভিযানকারী দল পৌর এলাকার সাতগাড়ীতে অভিযান চালায়। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে সাতগাড়ী নতুনপাড়া এলাকা থেকে সবুজকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম সবুজ চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ওই গ্রামের মজনুল হক পচার ছেলে।
থানা পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন সহিংস ধারায় দায়েরকৃত একটি মামলা তদন্তাধীন রয়েছে (মামলা নং-০১, তারিখ: ০৩/১০/২০২৪)। তিনি ওই মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত অভিযুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

আপডেট : ০২:২৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬