চুয়াডাঙ্গা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে সাড়ে তিন লাখ পরিবার, তথ্য সংগ্রহ শুরু

Padma Sangbad
৯

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ প্রক্রিয়ার অংশ হিসেবে চুয়াডাঙ্গায় মতবিনিময় ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় সদর উপজেলা পরিষদের মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামান জানান, জেলার চারটি উপজেলা ও চারটি পৌরসভার মোট ৩ লাখ ৪৭ হাজার ৯৭৫টি পরিবারের (খানা) সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে ৪৮০ জন তথ্য সংগ্রহকারী এবং ৪৮ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার বিকেল থেকেই দলবদ্ধভাবে বিভিন্ন এলাকায় গিয়ে তথ্য সংগ্রহের মূল কাজ শুরু হচ্ছে। তথ্য সংগ্রহের এই কার্যক্রমে একটি পরিবারও যেন বাদ না পড়ে, তা নিশ্চিত করা হবে।
পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, জেলার সদর উপজেলায় ৭১ হাজার ৩৮৫টি, আলমডাঙ্গা উপজেলায় ১ লাখ ৬ হাজার ৪০৪টি, দামুড়হুদায় ৮৭ হাজার ২৮৬টি, জীবননগরে ৫৬ হাজার ১১টি এবং চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় ২৬ হাজার ৮৮৯টি পরিবারসহ মোট সাড়ে তিন লাখের বেশি পরিবারকে এই কার্ডের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাজ নির্বিঘ্ন করতে মাঠপর্যায়ের কর্মীদের ইতোমধ্যে দুদিনের ডিজিটাল প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামান বলেন, “সরকারি এ গুরুত্বপূর্ণ কর্মসূচির সঠিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তবে ফ্যামিলি কার্ড প্রাপ্তির সময়সূচি বা অন্যান্য সুবিধার বিষয়ে নিশ্চিত সরকারি নির্দেশনা ছাড়া কোনো ভুল তথ্য প্রচার না করার অনুরোধ জানানো হচ্ছে, যাতে কোনো ধরনের গুজব বা প্রতারণার সুযোগ না তৈরি হয়।”
সংবাদ সম্মেলন শেষে মাঠে কর্মরত তথ্য সংগ্রহকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) ও তথ্য নিবন্ধনের ‘ট্যাব’ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাকির হোসেন, সহকারী পরিচালক আইনাল হক, সদর থানার পুলিশ পরিদর্শক হিমেল রানা, শহর সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভিন ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাঈদ হাসানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপডেট : ০১:৪৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬