চুয়াডাঙ্গায় বন্ধু মহল ৮৯/৯১ ব্যাচের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গায় বন্ধু মহল ৮৯/৯১ ব্যাচের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে । গতকাল শুক্রবার সন্ধ্যায় একাডেমি মোড়স্হ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বন্ধু মহলের চার বন্ধুর ছেলে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ -৫ অর্জন করায় এ সন্মাননা প্রদান করা হয়।
বন্ধু মহলের সভাপতি এজাজ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ্যাড. মনিবুল হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুল হক। এছাড়াও বক্তব্য রাখেন রফিকুল ইসলাম লিটন, হাজী সেলিম, মিজানুর রহমান ও বিপুল আশরাফ ।
পরে চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোস্তফা মাহির ফয়সাল আবিদ, জাহিন রেজা, রিফাত আল কাইফ ও আবরার শাহরিয়ার আদিত গোল্ডেন জিপিএ -৫
পাওয়ায় তাদের হাতে ক্রেষ্ট তুলে দেয়া হয়। এর আগে ফুলেল শুভেচ্ছায় তাদেরকে স্বাগত জানানো হয়।
এ সময় সংবর্ধিত কৃতি শিক্ষার্থী আবরার শাহরিয়ার আদিত বলেন, এ ক্রেষ্ট আমার লেখাপড়ার গতিকে আরো বাড়িয়ে দেবে। আমি যেন এসএসসিতে আরো ভালো ফলাফল করতে পারি সেইজন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হামিমুজ্জামান সুমন, হাবিব, লিটন, মিলন, শফিকুল, টুটুল, লাভলু, শাহীন আক্তার প্রমুখ।






















