চুয়াডাঙ্গা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ভারতীয় সহকারী হাই কমিশনারের মতবিনিময়

Padma Sangbad
৭৯

চুয়াডাঙ্গায় সফররত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার জেলার রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এ মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এর আগে সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এসে পৌছান ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার।

চুয়াডাঙ্গা সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক রাজিব হাসান কচি, সাংবাদিক রিফাত রহমান, রেজাউল করিম লিটন, মেহেরাব্বিন সানভী, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কর্মকার প্রমুখ।

এর আগে সহকারী হাই কমিশনার মনোজ কুমার জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্ট্রান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদেও নের্তৃবৃন্দেও সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

হিন্দু-বৌদ্ধ-খ্রীস্ট্রান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডাঃ মার্টিন হীরক চৌধুরী, সেক্রেটারি কিশোর কুমার আগারওয়াল, পুজা উদযাপন পরিষদেও সভাপতি জয়ন্ত কুমার সিংহ, সেক্রেটারি কিশোর কুমার কুন্ডু এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিযাজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন স্বাধিনতা সংগ্রামে ভারতের অবদানের কথা স্মরণ করে জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমারকে।

তিনি বলেন, কুষ্টিয়ায় ভিসা সেন্টার করার জন্য ধন্যবাদ। এতে চুয়াডাঙ্গাবাসীরা উপকৃত হবে।

সভায় উপস্থিত রাজনৈতিক, সামাজিক,ব্যবসায়ী ও সাংবাদিক নেতারা ভারতীয় সহাকরী হাইকমিশনারের উদ্দেশ্যে বলেন, বন্দর দ্রুত চালু করলে দু’দেশের ব্যবসা-বানিজ্য আরো বৃদ্ধি পাবে। এ অঞলের মানুষের অর্থনীতির চাকা সচল হবে, কর্মসংস্থান হবে। বর্তমানে ভিসা একটু দেরীতে ইস্যু করা হচ্ছে। অল্প সময়ে ভিসা ইস্যু, ভিসায় আগের মতো যেকোন রুটে গমনাগমনের অনুমতি পাওয়া গেলে সুবিধা হতো। বন্ধু দেশে একটু বেশিই সুবিধার আশা রাখি আমরা। দর্শনা-গেদে ইমিগ্রেশনে দর্শনা চেকপোস্ট থেকে ভারতের গেদে চেকপোস্টে আধা কিলোমিটার হাটা লাগে। বৃষ্টি ও গরমের সময় এটি কষ্টদায়ক হয়ে ওঠে। এই সমস্যা সমাধানে চেকপোস্ট জিরো পয়েন্টে আনা যায় কিনা সে বিষয়ও আলোচনায় ওঠে।

বক্তারা আরও বলেন, চুয়াডাঙ্গা কৃষি নির্ভর জেলা। প্রচুর ভ্যারাটিজ এখানে চাষ হয়। সব ধরনের ফল এখন চুয়াডাঙ্গায় হচ্ছে। এগ্রিকালচারকে বেজ করে ভারতের সহায়তায় কোনো বড় প্রতিষ্ঠান এই অঞ্চলে ইনভেস্ট করে ফ্যাক্টরি করলে জীবনমানের উন্নয়ন আরও বাড়বে। এ সময় নেতৃবৃন্দরা বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করার আশ্বস্ত করে বলেন, আপনাদের সাথে কথা বলে ভালো লাগছে। অনেক দারুন দারুন পরামর্শ পেয়েছি। আমি আমাদের সরকারকে আপনাদের মতামত জানাবো।

আপডেট : ০৫:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩