চুয়াডাঙ্গা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মায়ের হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন

Padma Sangbad
৬৮

মাকে হত্যার ঘটনায় চুয়াডাঙ্গায় ছেলেকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদন্ড সাজা প্রাপ্ত মুকুল হোসেন (২৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ানের পিরোজখালি গ্রামের আহসান হাবিব ওরফে আসান আলির ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ানের পিরোজখালি গ্রামের জবেদা খাতুনের সাথে ছেলে মুকুল হোসেনের সাথে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘ দিন কলহ চলছিল।

এরই জের ধরে ২০২১ সালের ১৩ নভেম্বর বিকালে ধারালো অস্ত্র দিয়ে জবেদা খাতুনকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আলাউদ্দিন বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মর্কতা চুয়াডাঙ্গা সদর থানার সাব-ইন্সপেক্টর মো.হাসানুজ্জামান মুকুল হোসেনকে অভিযুক্ত করে ২০২১ সালের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

২১ জন সাক্ষীর মধ্য ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

এছাড়া ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাকে কোর্ট হাজতে নেয়া হয়েছে।।

আপডেট : ০৮:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩