চুয়াডাঙ্গা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় স্ত্রীর মারধরের মামলায় মানবাধিকারকর্মী মামুন গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

Padma Sangbad
১১

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় স্ত্রীর দায়ের করা মারধরের মামলায় মামুন আর রশিদ (২৭) নামের এক মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দুপুরে তাঁকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামুন আর রশিদের স্ত্রী মালা খাতুন গত ৭ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানায় স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন আর রশিদ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের ইলিয়াসের ছেলে। তিনি নিজেকে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিতেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, স্ত্রীর দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপডেট : ১১:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬