চুয়াডাঙ্গা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার উথলীতে রেললাইনে আকস্মিক ফাটল, ধীরগতিতে ট্রেন

Padma Sangbad
৬৬

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে আকস্মিক ফাটল দেখা দিয়েছে। ঘটনাস্থল দিয়ে ধীরগতিতে চলাচল করছে ট্রেন। দ্রুত মেরামত না কর‌লে বড় ধরনের দুর্ঘটনা ঘট‌তে পা‌রে ব‌লে স্থা‌নিয়রা ধারনা কর‌ছেন।

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) দুপুর ১টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ রেললাইনে ফাটল দেখতে পান।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস উথলী রেলস্টেশন অতিক্রম করার পর উথলী-দর্শনা রেলপথের তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। পরে আনসার সদস্যরা রেললাইনের উপর লাল পতাকা টাঙ্গিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী ১৬ ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী ২৩ আপ রকেট মেইলকে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করান।

এ বিষয়ে উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, দ্রুতই মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।।

আপডেট : ১১:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪