চুয়াডাঙ্গা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও নড়াইল পুলিশ সুপার বদলি

Padma Sangbad
১১৪

নড়াইল ও চুয়াডাঙ্গা জেলার দুই পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। একইসঙ্গে দেশের পুলিশ সুপার পদমর্যাদার আরো ১৪ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটের বদলি করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।

নড়াইল জেলার এসপি সাদিরা খাতুনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, চুয়াডাঙ্গা জেলার এসপি আব্দুল্লাহ-আল-মামুনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।
এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মেহেদী হাসানকে নড়াইল জেলার এসপি ও ডিএমপির আর. এম ফয়জুর রহমানকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
একইসাথে দেশের বিভিন্ন ইউনিটের পুলিশ সুপার পদমর্যাদার আরো ১৪ কর্মকর্তাকে অন্য ইউনিটে বদলি করা হয়েছে।।

আপডেট : ১২:২১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩