শিরোনাম :
চুয়াডাঙ্গা জেলার কুতুবপুরের ইনজামুল চলন্ত ট্রেন থেকে পড়ে নিহত
Padma Sangbad

ইমরান নাজির,কার্পাসডাঙ্গা।
কুতুবপুরের ছেলে চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে ইনজামুল নামে এক যুবকের মৃত্যু
চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে মো. ইনজামুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের বিশিষ্ট চুল ব্যাবসায়ী মিজানের ছেলে।
০১-০৮-২৩ রোজ মঙ্গলবার পিকনিকের যাবার পথে ঈশ্বরদিতে চলন্ত ট্রেন থেকে সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি কুতুবপুর ইউপি সদস্য আ:রাজ্জাক মেম্বর নিশ্চিত করেছেন।শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ:করিম বিশ্বাস।





















