চুয়াডাঙ্গা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ৪৫ বোতল সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

Padma Sangbad
১২৫

চুয়াডাঙ্গার জীবননগর ভারতীয় নেশাজাতীয় ৫৩ বোতল সিরাপ ও একটি পাখিভ্যানসহ সোহেল (২১) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে জীবননগর উপজেলার সিংনগর গ্রামের পুরাতন কবরস্থানের পাশের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটক সোহেল দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

শুক্রবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪-এমপি হতে আনুমানিক ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সিংনগর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওই গ্রামের পুরাতন কবরস্থানের পাশের পাকা রাস্তার উপর হতে ৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি পাখিভ্যানসহ সোহেল নামের একজনকে আটক করা হয়।

আটককৃত সোহেলের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ সোপর্দ করা হয়েছে।।

আপডেট : ০১:৫৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬