চুয়াডাঙ্গা ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

Padma Sangbad
৭৮

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামে শুক্রবার (১১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে গ্রামবাসী।

নিহত শিশুরা হচ্ছে আঠারোখাদা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সামিউল্লাহ তাসিফ (৮) ও হুমায়ুন কবীরের সন্তান হুজাইফা (১০)।

পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুরের পর শিশু দুটি বাড়ির পাশে একটি মণ্ডপে পুজা দেখতে যায়। সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে মাথাভাঙ্গা নদীর পাড়ে ওই দুই শিশুর পোশাক পড়ে থাকতে দেখে নদীতে খোঁজাখুঁজি শুরু হয়। এবং দীর্ঘ সময় খোঁজাখুজির পর তাদের মরদেহ পাওয়া যায়।
আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) চায়না খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আজ শনিবার শিশু দুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপডেট : ০৫:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪