চুয়াডাঙ্গা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নে ৫টি সুপেয় পানির টিউবওয়েল উদ্বোধন করলেন এমপি রুহুল আমিন

Padma Sangbad
২৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৫টি নবস্থাপিত সুপেয় পানির টিউবওয়েল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব টিউবওয়েল উদ্বোধন করেন।

এলাকা সূত্রে জানা গেছে, গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা গ্রামে দুটি, গড়াইটুপি গ্রামে দুটি এবং গোবরগাড়া গ্রামে একটিসহ মোট পাঁচটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি নলকূপ বিশেষভাবে একটি হিন্দু পরিবারের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি), বাংলাদেশ-এর সহযোগিতায় এসব সুপেয় পানির নলকূপ স্থাপন করা হয়। দীর্ঘদিনের পানির সংকট দূর হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।

টিউবওয়েল উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন সুপেয় পানির গুরুত্ব তুলে ধরে বলেন, “নিরাপদ পানি মানুষের অন্যতম মৌলিক চাহিদা। বিশেষ করে গ্রামীণ জনপদে বিশুদ্ধ পানির সহজলভ্যতা মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল করিম, জামায়াত নেতা ইউনুস, মান্নান, সিরাজুল ইসলাম ও জালালসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপডেট : ০১:১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬