চুয়াডাঙ্গা ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্তে ৯ কেজি ৮শ ৬৬ গ্রাম স্বর্নের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি

Padma Sangbad
৮১

চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৫-০৯-২২)।। বাংলাদেশ থেকে স্বর্ণের চালান নিয়ে ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্ত হতে ৯ কেজি ৮শ ৬৬ গ্রাম স্বর্নের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় রকিবুল ইসলাম নামের এক পাচারকারীকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহ মোঃ ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় বারাদী বিওপির হাবিলদার মোঃ জুলহাস উদ্দিন সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালান। ভারত সংলগ্ন নাস্তিপুর সীমান্তের ৭৯ নম্বর পিলারের ৫০০ গজ অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে রকিবুল ইসলামকে মোটরসাইকেলসহ বিজিবি আটক করে। তার জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের সিটকভারের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১১টি প্যাকেটে ৯ কেজি ৮৬৬ গ্রাম ওজনের ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৪৭ টাকা।

উদ্ধার স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে জমা করাসহ আটক চোরাকারবারি রকিবুলের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে।।

আপডেট : ০৮:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২