শিরোনাম :
চুয়াডাঙ্গায় আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে দর্শনা ছাত্রদলের নেতৃবৃন্দ
Padma Sangbad

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় সন্ত্রাসীদের হামলায় আহত জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন দর্শনা পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়ে আহত নেতার খোঁজ নেন।
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রানা, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ লিখন হাসান এবং তরুণ ছাত্রনেতা ইয়াসিন আরাফাত।
দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রানা বলেন, জেলা ছাত্রদলের পরিশ্রমী সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও এখনো হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন। তিনি দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



















