চুয়াডাঙ্গায় উগ্রবাদ প্রতিরোধে করণীয় বিষয়ক দিনব্যাপী সেমিনার

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-ছাত্র, গণমাধ্যমকর্মী এবং সুশিল সমাজের নাগরিকদের অংশগ্রহনে ‘উগ্রবাদ প্রতিরোধে ছাত্র,গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভুমকা শীর্ষক দিনব্যপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সহযোগিতায় ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় পুলিশ লাইন ড্রিলশেডে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো: আবু তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন বাংলাদেশ একটি
ধর্মনিরপেক্ষতার দেশ এদেশে সুস্থ ধারার সংস্কৃতির চর্চা হয় বলে এদেশে উগ্র জঙ্গীবাজরা তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে পারছে না। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গীবাদকে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। উগ্রবাদ প্রতিরোধে পুলিশের একটি বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন করেছেন। এজন্য আমাদের আশেপাশের বা ইন্টারনেটে লুকিয়ে থাকা রিক্রুটারের বিষয়ে সজাগ থাকতে হবে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ব্যক্তি গোষ্ঠীকে চিহ্নিত করতে হবে। সন্দেহজনক কোন কিছু মনে হলে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহীনির সদস্যদের অবহিত করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সরকারী কলেজের অধ্যাক্ষ প্রফেসর ড. এ, কে, এম সাইফুর রশীদ, চুয়াডাঙ্গা সরকারী মহিলা কলেজের অধ্যাক্ষ প্রফেসর মো:আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আনিসুজ্জামান,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবেল সভাপতি অ্যাড. মানিক আকবর।
প্রশিক্ষখ হিসেবে (রিসোর্স পারসন) ছিলেন শেখ ইমরান (বিপিএম, পিপিএম) অতিরিক্ত পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ।।




















