চুয়াডাঙ্গা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় এক নারীর মৃত্যু, আহত -২

Padma Sangbad
৪১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাপায় ভ্যান আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে বাবা-ছেলে। পুলিশ ট্রাক চালককে আটক করেছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নেয়া হয়েছে। নিহতের মরদেহ থানায় নেয়া হয়েছে। সোমবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর আহসানউল্লাহ ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। আনজিরা খাতুন(৪৫) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। এ সময় হামিদুল ইসলাম ও তার ছেলে আমরাফুল হোসেন আহত হন।
আলমডাঙ্গা থানার ওসি তদন্ত একরামুল হোসাইন জানান, আনজিরা খাতুন আলমডাঙ্গা পৌর এলাকায় বাসা বাড়িতে কাজ করেন। আর স্বামী ভ্যান চালান। সোমবার নিজ গ্রাম থেকে ভ্যান যোগে আলমডাঙ্গায় আসছিলেন। পথিমধ্য আলমডাঙ্গা কালিদাসপুর আহসানউল্লাহ ঘাটের কাছে পৌছালে বালি বোঝাই দ্রুতগামি একটি ট্রাক চাপা দিলে আনজিরা খাতুন ঘটনাস্থলে মারা যান। আহত হন স্বামী ও ছেলে। ওসি বলেন, আইনগত প্রক্রিয়া মেনে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাক চালককে আটক করা হয়েছে। আহত দুই জনকে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হয়।।

আপডেট : ১১:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪