চুয়াডাঙ্গা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় তেলের পাম্পে বিশৃঙ্খলা করায় যুবকের কারাদণ্ড

Padma Sangbad
৭০

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চুয়াডাঙ্গার জীবননগরে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে শহরের জীবননগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবক সিফাত হোসেন (২০) ঝিনাইদহের মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে সিফাত হোসেন নামের এক যুবক জীবননগর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন।

ওই সময় সে পাম্পে অহেতুক বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
এ সময় উপস্থিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অশোভন আচারণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে আটক যুবকের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পরবর্তীতে আদালতের আদেশ অনুযায়ী সোমবার দুপুরে সাজাপ্রাপ্ত যুবককে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, ‘জেলার ২২টি পাম্পে সবসময় নজরদারি রাখা হচ্ছে জেলা প্রশাসকের নির্দেশে। কোন পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইনুযায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে। ’

আপডেট : ০৯:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬