চুয়াডাঙ্গায় ফারাজ ড্রিংকিং ওয়াটার প্লান্টের উদ্বোধন।। ঘন্টায় ৬ হাজার লিটার পানি বিশুদ্ধ

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা (০১-০৩-২৩)।।
বিশুদ্ধ খাবার পানি সরবরাহে প্রতিষ্ঠান ফারাজ ড্রিংকিং ওয়াটার প্লান্টের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা পৌরসভার দীগড়িতে ফিতে কেঁটে প্লান্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূইয়া, প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন। এছাড়াও
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, কারখানার মালিক প্রবাসি ফজরুজ্জামান নিশান প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, ভুগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে। অনেক দেশ ভূর্গস্থ পানি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক। বৃষ্টির পানির ব্যবহার বাড়াতে হবে। সব প্রতিষ্ঠানেই প্রশাসনের নিয়মিত অভিযান করা হয়। আপনারা নিয়মিত টেস্ট করবেন। ব্যবসা বৈধভাবে করতে হবে। কারখানায় বিএসটিআই এর অনুমোদন না থাকলে বন্ধ করে দেয়া হবে।
প্লান্ট কর্তৃপক্ষ জানান বিএসটিআই এর অনুমোদন প্রাপ্ত ‘ইতালিয়ান প্রযুক্তিতে তৈরী এ কারখানা থেকে প্রতি ঘন্টায় ৬ হাজার লিটার পানি বিশুদ্ধ পানিতে রুপান্তর করা সম্ভব।




















