চুয়াডাঙ্গা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ফেন্সিডিল চুরির অভিযোগে যুবককে খুঁটিতে বেঁধে মারধর

Padma Sangbad
১৩৯

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে ফেন্সিডিল চুরির অভিযোগে হাসান (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে খুঁটিতে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়দের তথ্যমতে, গ্রামের দুইজন চিহ্নিত মাদককারবারি মনির ও বিদ্যুতের কাছ থেকে পাঁচ পাতা ফেন্সিডিল নেয় হাসান। কয়েকদিন পর বিষয়টি প্রকাশ পেলে তারা হাসানকে জোরপূর্বক নিজ বাড়ি থেকে ধরে আনে। এরপর হাত-পা বেঁধে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে প্রহার করে। নির্যাতনের একপর্যায়ে হাসান স্বীকার করেন যে তিনি দুই পাতা ফেন্সিডিল ও নগদ ১৭ হাজার টাকা ফেরত দিয়েছেন। কিন্তু বাকি মাদকের জন্য অভিযুক্তরা চাপ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত তার কাছে ৯০ হাজার টাকা দাবি তোলে। এমনকি পরিবার থেকে গরু নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।

মুক্ত হওয়ার পর হাসান জানান, আমি স্বীকার করছি যে তাদের কিছু ফেন্সিডিল নিয়েছিলাম। কিন্তু তারা যেভাবে প্রকাশ্যে খুঁটিতে বেঁধে আমাকে নির্যাতন করেছে, তা অমানবিক। টাকার জন্য এখনো আমাকে হুমকি দেওয়া হচ্ছে।

অভিযুক্ত মনির দাবি করেন, হাসান মূলত চুরি-ডাকাতিতে জড়িত, তাই তাকে শায়েস্তা করা হয়েছে। তবে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে—এ বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। বিদ্যুতের বক্তব্য নেয়ার চেষ্টা করেও যোগাযোগ পাওয়া যায়নি।

নতুনপাড়া গ্রামের একাধিক বাসিন্দা জানান, মনির ও বিদ্যুৎ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। কিন্তু প্রভাবশালী হওয়ায় তারা আইন এড়িয়ে চলতে সক্ষম হয়েছে। এবার প্রকাশ্যে একজনকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনা তাদের আসল চেহারা উন্মোচন করেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপডেট : ১২:০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫