চুয়াডাঙ্গা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

Padma Sangbad
২৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জাহিদ মিয়া (২০) নামের এক যুবককে আটক করে সংক্ষিপ্ত আদালতে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়েছে। মাদক সেবনের অপরাধে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সদর উপজেলার ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী সরণি বিদ্যাপীঠ হাইস্কুলের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দণ্ডপ্রাপ্ত জাহিদ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের ছাত্তার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের বিশেষ অভিযانের অংশ হিসেবে সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ডিঙ্গেদহ এলাকায় দায়িত্ব পালনকালে ওই যুবককে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন আচরণ করতে দেখে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রসিকিউশন দাখিল করে তাকে আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞ আদালত তাৎক্ষণিক শুনানি শেষে অপরাধের সত্যতা বিবেচনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আপডেট : ১১:২২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬