চুয়াডাঙ্গা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মায়ের সঙ্গে অভিমান করে যুবকের কীটনাশক পানে আত্মহত্যা

Padma Sangbad
১১

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার উথুলী গ্রামে পারিবারিক কলহের জেরে সজীব (১৮) নামের এক যুবক বিষাক্ত কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সজীব চুয়াডাঙ্গা সদর উপজেলার উথুলী গ্রামের হাবলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন সজীব। এরই একপর্যায়ে বুধবার ভোরে পরিবারের অজান্তে তিনি ঘরে থাকা কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

পরে পরিবারের সদস্যরা তাকে পাখিভ্যানে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশে নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। তরুণের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে কীটনাশক পান করে ওই যুবক আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপডেট : ১১:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬