চুয়াডাঙ্গা ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Padma Sangbad
১৩৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক আরোহী।

রোববার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের সেন্টুর ছেলে মো. খালিদ (১৮) ও একই গ্রামের আরিফের ছেলে তামিম (১৮)।

আহত সজিব (১৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সড়কের পাশে দুজনের মরদেহ ও একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাশেই মোটরসাইকেলটি পাওয়া যায়। পরে আহত সজিবকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানা ওসি বলেন, এক মোটরসাইকেলে তিনজন ছিলেন। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। অপর জনকে আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে গেছেন পরিবারের সদস্যরা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, সজিবের শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত রয়েছে। সে শঙ্কামুক্ত নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আপডেট : ০৩:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪